,

আট নবজাতককে হত্যা করেছে মা

news-image

ফ্রান্সে এক মা তাঁর আট নবজাতককে হত্যা করেছেন। এক দশকের বেশি সময় ধরে তিনি এই হত্যাকাণ্ড চালান। আদালত তাঁকে নয় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, ৫১ বছর বয়সী ওই বিবাহিত নারীর নাম দমিনিক কোঁৎরেজ। সন্তান হত্যার দায়ে ১৮ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছিল। আদালত তাঁকে নয় বছরের কারাদণ্ডাদেশ দেন।আধুনিক ফ্রান্সের ইতিহাসে এ ধরনের অপরাধের ক্ষেত্রে এটি সবচেয়ে বীভৎস হত্যাকাণ্ড। দমিনিক কোঁৎরেজ ১৯৮৯ সালে তাঁর প্রথম নবজাতককে হত্যা করেন। ২০০০ সালে সর্বশেষ নবজাতককে মেরে ফেলেন। দমিনিক কোঁৎরেজ থাকতেন ফ্রান্সের দোয়াই শহরের একটি বাড়িতে। তিনি ওই বাড়ি থেকে যাওয়ার পর নতুন একটি পরিবার সেখানে আসে। এই পরিবারের গৃহকর্ত্রী বাড়ির বাগানে শিশুর কঙ্কাল পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে আরও শিশুর কঙ্কাল পায়। এ ব্যাপারে বিস্তারিত জানতে দমিনিককে খুঁজতে থাকে তারা। দমিনিককে আটকের পর প্রায় চার বছর ধরে তিনি পুলিশের তদন্ত কর্মকর্তা, মনোরোগ বিশেষজ্ঞ, বিচারক ও আইনজীবীদের মিথ্যা গল্প বলে বিভ্রান্ত করার চেষ্টা চালান। দমিনিকের গল্পটা ছিল এমন, শিশুকালে নিজের বাবা তাঁকে ধর্ষণ করেছিলেন। বিয়ের পরও বাবা তাঁকে ধর্ষণ করতেন। এতে এই সন্তানগুলোর জন্ম হতে পারে ধারণা করে তিনি নবজাতকদের মেরে ফেলতেন। গত সোমবার শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন, তার বাবা তাকে ধর্ষণ করেননি। তার বাবা ২০০৭ সালে মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ