,

টি-টোয়েন্টিতে আবারো ১৫৮ রানের ইনিংস ম্যাককালামের

news-image

নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম এক ঝড়ের নাম। আর তার সেই ঝড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের অনেক রেকর্ড হয়ে গেলো এলোমেলো। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট আসরে শুক্রবার ৬৪ বলে ১৫৮ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন। ইংল্যান্ডের আসরে যা সর্বোচ্চ। ম্যাককালামের স্কোরের ওপর ভর করে তার দল বার্মিংহাম বিয়ারস ৪ উইকেটে করে ২৪২ রান। এরপর ডার্বিশায়ারকে ১৮২ রানে অল আউট করে দিয়ে ৬০ রানের জয় তুলে নেয় বার্মিংহাম। ৩৩ বছরের ম্যাককালাম একেবারে তছনছ করে দিয়েছেন ডার্বিশায়ারের বোলিং আক্রমণ। মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। আর তার স্কোর স্পর্শ করেছে ২০০৮ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে করা ১৫৮ করা রানকে। সেবার খেলেছিলেন ৭৩ বল। এবারের ১৫৮ তে ১৩টি চার ও ১১টি ছক্কা মেরেছেন ম্যাককালাম। তবে এবারও তিনি টপকে যেতে পারেননি টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ স্কোরকে। ওটা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের দখলে। ২০১৩ আইপিএল এ ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর ইংলিশ টি-টোয়েন্টি ব্লাস্টে আগের রেকর্ডটি ছিল লুক রাইটের। ২০১৪ সালে সাসেক্সের হয়ে ১৫৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ