বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

news-image

সেরেনা, ভেনাস, শারাপোভার জয়বৃটিশ নাম্বার ওয়ান খেলোয়াড় হিদার ওয়াটসন একটি থ্রিলারের জন্ম দিলেন উইম্বলডনে। শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকে ভয় ধরিয়ে দিয়েছিলেন তিনি। দ্বিতীয় সেট হেরেছিলেন সেরেনা। এরপর তৃতীয় সেটেও একপর্যায়ে ৩-৩ এ দাঁড়িয়ে ছিল ম্যাচ। কিন্তু সেরেনা তো বিশ্বসেরা। আর ২৩ বছরের হিদার এখনো নবীন। তাই জয়টা হয়েছে অভিজ্ঞতার। শেষ পর্যন্ত ম্যাচটা সেরেনা জিতেছেন ৬-২, ৪-৬ ও ৭-৫ এ। ম্যাচ জিততে সময় লেগেছে ২ ঘণ্টা ২০ মিনিট। চতুর্থ রাউন্ডে বড় বোন ভেনাস উইলিয়ামসের বিপক্ষে খেলবেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা। ভেনাস খুব ভালো অবস্থায় নেই। তারপরও চতুর্থ উঠেছেন সরাসরি সেটে জিতে। ভেনাস ৬-৩ ও ৬-২ এ হারিয়েছেন আলেকজান্দ্রা ক্রুনিককে। ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-৪, ৬-৪ এ ক্রিস্টিনা ম্লাদেনোভিচকে। রুশ সুন্দরী মারিয়া শারাপোভাও পার হয়ে গেছেন তৃতীয় রাউন্ড। রুমানিয়ার ইরিনা বেগুকে ৬-৪ ও ৬-৩ এ হারিয়েছেন শারাপোভা।   

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা