শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতে ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-চিলি

news-image

কোপা আমেরিকার ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে চিলি ও আর্জেন্টিনা। সান্তিয়াগোতে ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ২টায়। আসরের ১৪ বারের চ্যাম্পিয়ন মেসির দল ঘোঁচাতে চায় ২২ বছরের শিরোপা খরা। পুরো টুর্নামেন্টে গোল না পেলেও প্যারাগুয়ের বিপক্ষে সেমিফাইনালে ফর্মে ফেরার আভাস দিয়েছে আর্জেন্টিনার তারকাখচিত ফরোয়ার্ড লাইন। মেসি ও দি মারিয়া রয়েছেন দারুন ছন্দে। অন্যদিকে, ফাইনালে ইতিহাস গড়ার হাতছানি থাকছে চিলির সামনেও। কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে চার বার ফাইনাল খেললেও কখনও শিরোপা জিততে পারেনি তারা। এবার সে শূন্যতা ঘোঁচাতে মরিয়া দলটি। এই প্রতিযোগিতায় ২৪ বার মুখোমুখি হয়েছে দুই দল, কিন্তু কখনই চিলি জিততে পারেনি।