,

ব্রিজ ভেঙে সেনাবাহী ট্রেন খালে, নিহত ১৮

news-image

পাকিস্তানে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বিশেষ ট্রেন দুর্ঘটনাকবলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
বৃহস্পতিবার শিল্পনগরী গুজরানওয়ালার কাছে চানাওয়ান খাল পার হওয়ার সময় ব্রিজ ভেঙে গেলে ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে বলে সেনা মুখপাত্রের বরাতে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনা হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করছে।
 পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসীম বাজওয়া আজ শুক্রবার বিকেলে টুইটারে এক বার্তায় জানান, এ পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮০ জন যাত্রীকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মী ও ডুবুরিরা। এঁদের মধ্যে অন্তত আটজন আহত হয়েছেন। এ ছাড়া আরো অনেকে নিখোঁজ রয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, নিহতদের মধ্যে ইউনিট কমান্ডার, তাঁর স্ত্রী ও মেয়ে রয়েছেন।
পাকিস্তান রেলওয়ের মুখপাত্র আবদুর রউফ জানিয়েছেন, সেনা বহনকারী ট্রেনটি দুর্ঘটনার ৯০ মিনিট আগে একই ব্রিজের ওপর দিয়ে অপর একটি যাত্রীবাহী ট্রেন পার হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করে এক বিবৃতিতে শোকগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

 
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ