সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণাঞ্চলের ষষ্ঠ শিরোপা জয়

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে বিসিবি মধ্যাঞ্চলকে উড়িয়ে শিরোপা জিতেছে দক্ষিণাঞ্চল। মঙ্গলবার কক্সবাজারে ম্যাচের শেষ দিন দ্বিতীয় এক ইনিংস ও ৩৩ রানে জয় পায় দলটি। টুর্নামেন্টটিতে সর্বোচ্চ শিরোপাজয়ী দক্ষিণাঞ্চল এবার নিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলো।

দক্ষিণাঞ্চল মূলত ম্যাচের প্রথম ভাগেই জয়ের মঞ্চ তৈরি করে ফেলেছিল। যেখানে প্রথম ইনিংসে ৫০০ রানে ইনিংস ঘোষণা করে। পরে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে মাত্র ২৩০ রানে গুটিয়ে যায়। ফলোঅনে পড়া দলটি আবার ব্যাটিংয়ে নেমে ২৩৭ রানে থামে।

জয়ী দলের বড় পুঁজি গড়ার পথে ক্যারিয়ার সেরা ২৪৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাদমান ইসলাম। এবারই প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরির স্বাদ পান বাঁহাতি ওপেনার। মার্শাল আইয়ুব অপরাজিত ১২০ রান করে বড় অবদান রাখেন।

মধ্যাঞ্চলকে দ্বিতীয় ইনিংসে বেশিদূর যেতে দেননি খালেদ। টপ ও লোয়ার অর্ডারে ছোবল দিয়ে এই পেসার ৭৪ রানে নেন পাঁচ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার পঞ্চম পাঁচ উইকেট। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট নেন নাজমুল অপু।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী