নেইমারকে চান মেসি!
সেদিন কোপা আমেরিকার সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ৬ গোল পেয়েছে আর্জেন্টিনা। ডি মারিয়া, রোহো, পাস্তোরে, হিগুয়াইন, আগুয়েরোরা সবাই গোল পেলেও গোলবিহীন ছিলেন মেসি! ম্যাচ শেষে একদল আর্জেন্টাইন সমর্থক মেসিকে প্রশ্ন করেন_ সবাই গোল পেলেন, আপনি কেন পেলেন না? মৃদু হেসে মেসির উত্তর পাশে দু'জন না থাকলে ঠিক গোল করার মুড আসে না। ফাঁকা ফাঁকা মনে হয়।' পাশে দু'জন মানে? 'হয় জাভি-ইনিয়েস্তা, কিংবা নেইমার-সুয়ারেজ। যে কোনো একটা জুটিকে মাঠে আমার পাশে এনে দিন। দেখবেন বার্সার মতো আর্জেন্টিনার হয়েও সব ম্যাচে গোল করব।'











