বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুল বোতাম টেপায় বিমানটি বিধ্বস্ত হয়

news-image

ইঞ্জিনের ত্রুটি নয়, পাইলটের মারাত্মক ভুলেই বিধ্বস্ত হয় তাইওয়ানের ট্রান্স এশিয়া এয়ারওয়েজের বিমানটি। গত ফেব্রুয়ারি মাসে তাইপের সংসান বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার মিনিট তিনেকের মধ্যেই নদীতে ভেঙে পড়েছিল ট্রান্স এশিয়া এয়ারওয়েজের এই বিমান। একটি ব্রিজে ধাক্কা খাওয়ার পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নদীতে গিয়ে পড়ে। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ৪৩ জন। তাইওয়ানের এভিয়েশন সেফটি কাউন্সিলের তদন্তে দেখা গেছে, পাইলট ভুল করে একমাত্র ইঞ্জিনের বোতাম টিপে বন্ধ করে দেন। ককপিটে ভয়েস রেকর্ডারে ধরা পড়ে পাইলট বলছেন, ভুল করে অন্য একটা বোতাম টিপে দিয়েছি। ইঞ্জিন বন্ধ হওয়ায় বিমানের অন্য অংশগুলোও বন্ধ হয়ে যায়। ততক্ষণে বিমান উড্ডয়নের পর উপরে উঠতে শুরু করেছে। কিন্তু বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় আবার দ্রুত নিচে নামতে শুরু করে। জিনিউজ। বিমানের পাইলটের আর বিশেষ কিছু করার ছিল না। ভুল যা হওয়ার তা হয়ে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা