বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ককপিটে ফষ্টিনষ্টি, দুই পাইলট সাসপেন্ড

news-image

সেলফি নিয়ে বিশ্বজুড়েই চলছে মাতামাতি। সবাই এখন সেলফি তুলতে ব্যস্ত। বসে নেই বিমানের পাইলটরাও। বিমানের ককপিটে বসে একজন মডেলের সাথে সেলফি তোলায় আর্জেন্টিনার দুজন পাইলটকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুয়েনস্ আয়ার্স থেকে রোসারিও যাওয়ার সময় ককপিটে বসে একজন অভিনেত্রীর সঙ্গে অভিযুক্ত ওই দুই পাইলট কয়েকটি সেলফি তোলেন। পরে, ভিকি এক্সিপোলিটকিস নামের ওই অভিনেত্রী ছবিগুলো টুইটারে তার ৪০৫,০০০ ভক্তের সাথে শেয়ার করেন। ছবিতে দেখা যায়, এ ত্রয়ী বেশ আনন্দে তাদের সময়কে উপভোগ করছেন। এতে দেখা যায়, বেশ হাস্যজ্জ্বল ভঙ্গিতে তারা ককপিটে বসে পোজ দিচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে, তাদের একটি ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে, ছবিটি নেয়া হয়েছে যখন বিমানটি উড়ন্ত অবস্থায় ছিল। যদিও এটি এয়ারলাইন পরিচালনার বৈশিষ্ট্য বহন করেনা। অ্যারোলাইনিয়াস আরজেনটাইন্সের প্রধান মারিয়ানো রিকালডে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, উড়ন্ত অবস্থায় পাইলটদের সেলফি তোলা মানে বিমানে থাকা অন্যান্যদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলা। তিনি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসা মাত্রই আমরা পাইলটদের বরখাস্ত করি। তারা দুজনই দায়িত্ব-জ্ঞানহীন মানুষ।’ ভিকি এক্সিপোলিটকিস একজন অভিনেত্রী ও মডেল। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নিয়মিত যৌন আবেদনময়ী ছবি শেয়ার করায় তার বেশ খ্যাতি রয়েছে। এ ঘটনার জন্য তাকে বিমান ভ্রমণের ওপর পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ককপিটে বসে পাইলটদের সেলফি তোলার এটাই প্রথম ঘটনা নয়। চলতি মাসের শুরুর দিকে, একজন বিমানবালার সঙ্গে ককপিটে বসে সেলফি তোলার অভিযোগে জাপান এয়ারলাইনস তাদের একজন পাইলটকে সাসপেন্ড করে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা