,

এবার আইএস সদস্যদের হত্যার ভিডিও প্রকাশ

news-image

এবার আইএস সদস্যদের হত্যার ভিডিও প্রকাশ
বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আইএস( ইসলামি স্টেট) । কালো রঙের পোশাক পরে কমলা পোশাকধারী বন্দীদের হত্যা করে থাকে তারা — এ দৃশ্যের সঙ্গে বিশ্ববাসী বেশ পরিচিত। কিন্তু এবার কমলা রঙের পোশাক পরে হত্যা করা হচ্ছে কালো রঙের পোশাক পরিহিত আইএস সদস্যদের। অবাক মনে হলেও সম্প্রতি এটাই ঘটেছে সিরিয়ায়। ‘জিহাদের জন্য সবচেয়ে বড় দুর্যোগ’ ও ‘মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টিকারী’ আখ্যা দিয়ে ১৩ আইএস যোদ্ধাকে হত্যা করেছে সিরীয় বিদ্রোহী সংগঠন জায়শ আল-ইসলাম। সম্প্রতি সংগঠনটি এ হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করেছে বলে আজ বৃহস্পতিবারের এক প্রতিবেদনে উল্লেখ করেছে ডেইলি মেইল। ১৯ মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, আইএস সদস্যদের হাঁটু গেড়ে বসিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়েছে। ‘আর্মি অব ইসলাম’ নামে নিজেদের পরিচয় দেওয়া জায়শ আল-ইসলামের এক কমান্ডার আইএস যোদ্ধাদের হত্যার আগে বলেন, ‘আল্লাহ প্রতিষেধক না দিয়ে কোনো রোগ পাঠান না।’আইএসকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা বর্তমান জিহাদের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্যোগ। তারা মুসলিমদের মধ্যে বিভেদ বৃদ্ধি করতে চায়। তিনি আরও বলেন, দলটি খিলাফতের দাবি করে ও অন্য মুসলিমদের ধর্মত্যাগী হিসেবে ঘোষণা দিয়ে তাদের রক্তপাত এবং সম্পদ ও সম্মান লুট করে। আইএসকে উদ্দেশ করে তিনি বলেন, তারা ধর্ম ও মুসলিমদের জীবন-যাপনকে কলুষিত করছে। যারা আমাদের ভঙ্গুর জাতির জন্য জিহাদ করছেন, সেই নেতাদের তারা হত্যা করছে। আইএসের বিরুদ্ধে জিহাদিদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের রুট বন্ধ করে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। ওই কমান্ডার বলেন, ‘এটা তাদের (আইএস) কাজের শাস্তি। আমরা তাদের অনুসরণকারীদের অনুশোচনার আহ্বান জানাচ্ছি।’ সিরিয়ায় আসাদ সরকার ও আইএসের বিরুদ্ধে লড়াই করছে জায়শ আল-ইসলাম। সংগঠনটি সিরিয়ার ৬০টি বিদ্রোহী সংগঠনের সমন্বয়ক হিসেবে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ