,

দাড়ি গোঁফ নিয়ে দিব্যি আছেন তরুণী

news-image

দাড়ি আছে, গোঁফ আছে৷ কিন্তু, সে পুরুষ নয়৷আসলে তিনি একজন মহিলা ৷ ব্রিটেনের বার্কসায়ারের স্লাঘের বাসিন্দা হারনাম কাউর৷ শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মুখে গজিয়েছে এই দাড়ি গোঁফ ৷ সে যখন কিশোরী সেই সময়ই মুখ থেকে দাড়ি গোঁফ নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল হারনাম৷ কিন্তু, পরে ধর্মীয় কারণে তা আর কাটা হয়ে ওঠেনি তাঁর ৷ তবে, এই পুরুষালি রূপ নিয়ে একটুও লজ্জিত নন তিনি৷ বরং সাজতে ভালোবাসেন হারনাম৷ এই রূপ নিয়েই সমাজের বিপরীত স্রোতে গা ভাসিয়েছেন ২৪ বছরের এই তরুণী ৷ পলিসিস্টিক ওভারির কারণেই তাঁর শরীরে দাড়ি-গোঁফের উপস্থিতি লক্ষ্য করা যায় ৷সামাজিক অনুষ্ঠানে দাড়ি গোঁফ নিয়ে অনেক হেনস্থার শিকারও হতে হয়েছে হারনামকে ৷ কেউ তাঁকে অসুস্থ বলে মার্জনা করে নি৷ ফলে ক্রমশই আঁধার নেমে আসে হারনামের জীবনে৷ নিজেকে সমাজের থেকে আড়াল করতে শুরু করে সে ৷ হতাশা গ্রাস করে তাঁকে৷ হতাশা এক সময় এমন জায়গায় পৌঁছয় যে নিজেকে শেষ করার কথাও ভাবে হারনাম৷ কিন্তু অন্ধকার ঘরে বসেই নিজেকে সামলান এই তরুণী ৷ শরীরকে ভালোবাসতে শুরু করেন৷ হতাশা কাটিয়ে সমাজে নিজের অধিকার আদায় করে নিতে বেরিয়ে পড়েন তিনি৷ বেড়ে যায় আত্মবিশ্বাস৷ এরপর, নিজেকে আর ঘরে আটকে রাখেননি হারনাম ৷সূত্র : কলকাতা২৪  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ