আল কায়দার বাংলাদেশি প্রধানসহ ১২ জঙ্গি গ্রেফতার

news-image

বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির উপকরণ, বিভিন্ন ধরনের ছুরি এবং প্রশিক্ষণ ও জিহাদি বইপত্র উদ্ধার করারও দাবি করা হয়েছে। র‍্যাবের ভাষ্যমতে, গ্রেফতারকৃতদের মধ্যে মাওলানা মঈনুল ইসলাম একিউআইএস-এর বাংলাদেশ শাখার প্রধান সমন্বয়ক। একসময় তিনি হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি)  সঙ্গেও জড়িত ছিলেন। আর আটক মাওলানা জাফর আমিন একিউআইএসের একজন উপদেষ্টা বলে জানান তিনি। লেখক অভিজিৎ রায় ও ব্লগার অনন্ত বিজয় দাশ খুন হওয়ার পর ওই জঙ্গি সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব স্বীকার করে বার্তা দেওয়া হয়েছিল। আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার (একিউআইএস) বাংলাদেশি প্রধান সমন্বয়ক, উপদেষ্টা ও ১২ জন সক্রিয় সসদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  আজ বেলা ১২টায় সংস্থার সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবে র‍্যাব।  

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান