,

নিলামে উঠছে মহারানী ভিক্টোরিয়ার জাঙ্গিয়া

news-image

ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়ার ব্যবহৃত সুতির একটি জাঙ্গিয়া নিলামে উঠছে। জাঙ্গিয়াটির কোমরের মাপ ৪৫ ইঞ্চি। সংশ্লিষ্ট নিলাম প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা রিচার্ড এডমন্ডস্‌ জানিয়েছেন, জাঙ্গিয়াটি মহারানীর জীবনের শেষ দশ বছরে ব্যবহৃত। তিনি বলেন, প্রথম জীবনে রানী যথেষ্ট তন্বী ছিলেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার কোমরের মাপ বড় হতে থাকে। এডমন্ডস জানান, রানী ভিক্টোরিয়ার বিভিন্ন বয়সের এত ছবি আছে যে জাঙ্গিয়াটি তার কোন বয়সের, বুঝতে খুব কষ্ট হয়না। ভিআর অর্থাৎ তার নামের আদ্যক্ষর খচিত এই জাঙ্গিয়া ইংল্যান্ডের সাসেক্স কাউন্টির একটি যাদুঘরের পক্ষ থেকে নিলামে তোলা হচ্ছে। ইয়েস্টারডেজ ওয়ার্ল্ড নামে ঐ যাদুঘর কর্তৃপক্ষ মহারানীর ১২৫ বছর পুরনো এই জাঙ্গিয়াটি কিনেছিলেন তার এক একান্ত পরিচারিকার কাছ থেকে। এই জাঙ্গিয়া ছাড়াও সেদিন নিলামে উঠবে রানী ভিক্টোরিয়ার তৃতীয় কন্যা প্রিন্সেস অ্যালিসের ব্যবহৃত জুতো এবং মোজা। ধারণা করা হচ্ছে, ১১ই জুলাইয়ের নিলামে কয়েক হাজার পাউন্ডে বিক্রি হবে রাজপরিবারের এসব পোশাক। এর আগে ২০১৪ সালে এক নিলামে রানী ভিক্টোরিয়ার হাঁটু অবধি একটি অন্তর্বাস ৬২০০ পাউন্ডে বিক্রি হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে