সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া সদরে নৌকা জয়ী

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ২১ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন। হিরো আলমের একতারা পেয়েছে পাঁচ হাজার ২৭৪ ভোট।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জেলা জাসদের সভাপতি একেএম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন একতারা প্রতীকে ১৯ হাজার ৫৭১ ভোট। ভোটের ব্যবধান মাত্র ৮৩৪। এ আসনে ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯ জন। ভোট পড়েছে ৭৬ হাজার ৫৪৫টি।

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা সাইফুল ইসলাম আজ বুধবার রাত সাড়ে ৯টায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

বুধবার জেলার দুই আসনে ২৫৫টি ভোট কেন্দ্রে নির্বাচন হয়। দুই আসনে প্রার্থী ছিলেন ২০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে ১১ জন ও বগুড়া-৪ আসনে ৯ জন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী