,

বায়োপিক থেকে সরে এলেন শোয়েব, নির্মাতাদের দিলেন হুমকি

news-image

স্পোর্টস ডেস্ক : নিজের আত্মজীবনীমূলক চলচ্চিত্র ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস-রানিং অ্যাগেনিস্ট দ্য অডস’ থেকে সরে আসার ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আকতার। গত বছরের জুলাইয়ে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা এই ছবিটির মুক্তির তারিখ ছিল চলতি বছরের ১৩ নভেম্বর।

তবে এই তারকার সাম্প্রতিক টুইটার পোস্টে ছবিটির নির্মাতাদের সঙ্গে সম্পর্ক ছিন্নের বিষয়টি উঠে আসে। এছাড়া তিনি বায়োপিকটির সঙ্গে জড়িত সবাইকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন, তার নাম বা জীবনের ওপর কোনো ছবি নির্মাণ হলে তিনি আইনি পদক্ষেপ নেবেন।

টুইটারে শোয়েব লিখেন, ‘খুব দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ ছবি থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করলাম। এর নির্মাতাদের সঙ্গে আমার ম্যানেজমেন্ট ও লিগ্যাল টিমের চুক্তি বাতিল হয়েছে।’

তিনি আরও লিখেন, ‘অবশ্যই এটা একটা স্বপ্নের প্রকল্প ছিল। এখানে আমার অনেক সাধনা ছিল। তবে অপ্রত্যাশিতভাবে কিছুই ভালো যায়নি। তারা চুক্তির অনেক ধারা ভাঙেছে, ফলে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হই। তবে এর পরেও যদি তারা এটি নির্মাণ করতে যায়, তাহলে আমি আইনি পদক্ষেপ নেব।’

বিশ্বের সবচেয়ে দ্রুততম গতিতে বল করা শোয়েব আকতার পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন। এই তিন ফরম্যাটে তিনি যথাক্রমে ১৭৮, ২৪৭ ও ১৯টি উইকেট নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি