,

সানরাইজার্সের মালিককে মাঠেই বিয়ের প্রস্তাব

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের অন্যতম মালিক কাব্য মারান। নিজ দলের খেলায় গ্যালারিতে তাকে দেখা যায়। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন ৩০ বছরের কাব্য।

দেশটিতে এখন এসএটোয়েন্টি লিগের প্রথম সংস্করণ চলছে। যেখানে সানরাইজার্সের সিস্টার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স ইস্টার্ন কেপ দেশটির লিগে অংশ নিয়েছে।

পার্লে বোল্যান্ড পার্কে হাজির ছিলেন সান নেটওয়ার্কের মালিক কালানিথি মারানের কন্যা। তবে এক দক্ষিণ আফ্রিকার সমর্থক কাব্যকে চমকে দিয়েছেন। মাঠে পার্ল রয়্যাল বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচ চলাকালীন কাব্যকে সেই ভক্ত বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

ম্যাচের এক মুহূর্তে ক্যামেরা সেই ভক্তের দিকে যেতেই দেখা যায় তিনি হাতে প্ল্যাকার্ড ধরে বসে আছেন, সেখানে বড় বড় করে লেখা, ‘কাব্য় মারান, তুমি কি আমাকে বিয়ে করবে?’ এই লেখার সঙ্গেই হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি। পরে লিগের অফিসিয়াল টুইটারে সেই ভিডিও আপলোড করা হয়।

এর আগে ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সানরাইজার্সের ম্যাচ চলাকালীন প্রথমবার ক্যামেরার চোখে পড়েন কাব্য। এরপরেই তিনি সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয় হয়ে যান। প্রায় দলের সব ম্যাচেই ম্যাচে থাকার চেষ্টা করেন কাব্য়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯