,

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল বাংলাদেশে

news-image

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন সফরে দুটি টি-২০ তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়াসরা। মঙ্গলবার সকালে ঢাকায় পৌছানোর কথা ছিলো দক্ষিণ আফ্রিকার। কিন্তু দুবাইয়ে ফ্লাইট জটিলতার কারণে বিকেলে ঢাকায় এসে পৌঁছায় প্রোটিয়াসরা। টি-২০ ম্যাচ দিয়ে এবারের বাংলাদেশ সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। আগামী ৫ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টি-২০ ম্যাচ। এরপর ৭ জুলাই একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। টি-২০ সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মিরপুরে ১০ ও ১২ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। আর ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ জুলাই। আর মিরপুরে ৩০ জুলাই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুদল।
 বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি :
তারিখ ও সময়           ম্যাচ                        ভেন্যু
৫ জুলাই, দুপুর ১টা       প্রথম টুয়েন্টি টুয়েন্টি          মিরপুর
৭ জুলাই, দুপুর ১টা       দ্বিতীয় টুয়েন্টি টুয়েন্টি         মিরপুর
১০ জুলাই, দুপুর ১২টা           প্রথম ওয়ানডে         মিরপুর
১২ জুলাই, দুপুর ১২টা           দ্বিতীয় ওয়ানডে       মিরপুর
১৫ জুলাই, দুপুর ১২টা           তৃতীয় ওয়ানডে       চট্টগ্রাম
২১ জুলাই, সকাল সাড়ে নয়টা          প্রথম টেস্ট      চট্টগ্রাম

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ