শীতে গ্যাস থেকে মুক্তি পেতে এড়িয়ে চলবেন যেসব খাবার

news-image

লাইফস্টাইল ডেস্ক : প্রকৃতির সঙ্গে জীবনযাপনেও শুরু হয়েছে শীতের আমেজ। বাজারে আসতে শুরু করছে শীতকালীন সবজি, সঙ্গে ফলও। ঘরে ঘরে শুরু হয়েছে শীতকালীন সুস্বাদু খাবার রান্নার আয়োজন। কিন্তু এমন কিছু খাবার আছে যা শীতকালে এড়িয়ে চলা জরুরি। বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন ভালো স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য শীতের মৌসুমে নির্দিষ্ট কিছু খাবার এবং খাবারের ধরনগুলো এড়িয়ে চলা ভালো।

বেগুন

এই সবজিটি মোটেও গুণহীন নয়। শরীর সুস্থ রাখতে বেগুনেরও ভূমিকা রয়েছে। অনেকেই বেগুন খেতে বড় ভালোবাসেন। এক দিনে বেগুনের ভর্তা, মাছের ঝোলে বেগুন আবার তরকারিতেও বেগুন। সারা দিন বিভিন্ন ভাবে বেগুন খেলে দেখা দিতে পারে গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যা থাকলে অতিরিক্ত বেগুন এক দিনে না খাওয়াই ভালো।

মটরশুঁটি

শীতকালের তারকা সবজি বলা চলে। শীতকালীন যে কোনো রান্নাতেই মটরশুঁটি যেন আলাদা মাত্রা এনে দেয়। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের যত্নও নিতে পারদর্শী। তবে একটু বেশি পরিমাণে খেলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে।

দুধ

শীতকাল মানেই পিঠেপুলি আর পায়েস। সকালের খাবার থেকে রাতের খাবার সবকিছুতেই মিষ্টিমুখ করা চাই-ই-চাই। এই কারণেও কিন্তু গ্যাসের সমস্যা বেড়ে যায়। অতিরিক্ত দুধের তৈরি জিনিস খেলে গ্যাসের সমস্যা বাড়ে। গ্যাসের সমস্যা থাকলে বুঝেশুনে খেতে হবে দুধের তৈরি জিনিস।

বাদাম

বিকেলে খিদে পেলেই মুঠো মুঠো বাদাম খাওয়ার অভ্যাস আছে অনেকের। চিনেবাদাম হোক কিংবা কাঠবাদাম, বেশি মাত্রায় খেলেও হতে পারে গ্যাসের সমস্যা।

ছোলার ডাল ও রাজমা

গ্যাসের সমস্যা থাকলে এই দু’টি ডালও এড়িয়ে চলা উচিত। একেবারে বন্ধ করে না দিলেও কম খাওয়া ভালো।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান