,

ভারতীয় সেনাবাহিনীর উপর হামলাকারী বিদ্রোহী নেতা আটক

news-image

গত মাসে ভারতের মনিপুর রাজ্যের মিয়ানমার সীমান্তের কাছে বিদ্রোহীদের হামলায় ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় জড়িত এক বিদ্রোহী নেতাকে আটকের দাবি করেছে দেশটি। বিচ্ছিন্নতাবাদী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড এর নেতা খুমলো আবি আনালকে আটক করা হয়েছে বলে ভারতীয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে বিবিসি। এক বিবৃতিতে এনআইএ বলেছে, “অভিযুক্ত খুমলো আবি আনাল সেনাবাহিনীর সদস্যদের উপর হামলার ষড়যন্ত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বলে তদন্তে উদঘাটিত হয়েছে।” মনিপুরের চান্দেল জেলায় গত মাসে ওই হামলাটি চালানো হয়। এলাকাটি মিয়ানমারের সীমান্তের কাছে। পুলিশ জানিয়েছে, সেনাদের উপর চালানো হামলায় রকেট চালিত গ্রেনেড ও অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছে বিদ্রোহীরা। উত্তরপূর্ব ভারতীয় রাজ্যগুলোর বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী একত্রিত হয়ে একটি বিদ্রোহী জোট গঠনের পর থেকে হঠাৎ করে ভারতীয় বাহিনীর উপর বিদ্রোহী হামলা বেড়ে গেছে। এর আগে বেশ কিছুদিন মনিপুরসহ আপপাশের রাজ্যগুলোতে অপেক্ষাকৃত শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। হঠাৎ করে সেনাসদস্যদের উপর চালানো বড় ধরনের হামলায় বিস্মিত হয়ে গিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। তবে দ্রুতই পরিস্থিতি সামলে নিয়ে মিয়ানমারের সীমান্তের ভিতরে অবস্থিত বিদ্রোহীদের শিবিরগুলোতে পাল্টা আক্রমণ করে ভারতীয় বাহিনী। এই আক্রমণে বিদ্রোহীদের দুটি শিবির ধ্বংস হয়েছে বলে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করলেও নিজ সীমান্তের ভিতরে ভারতীয় বাহিনীর অভিযানের কথা অস্বীকার করে মিয়ানমার। উত্তরপূর্ভ ভারতের অন্যান্য রাজ্যগুলোর মতো মনিপুর রাজ্যেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করে আসছে রাজ্যটি, অভিযোগ আমলে না নেয়ায় ধূমায়িত অসন্তোষ বিদ্রোহের রূপ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে