আফগানিস্তানে তালেবান হামলায় ১১ সেনা নিহত
আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ১১ সেনা নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) দিনগত রাতে দেশটির পশ্চিমাঞ্চলে হেরাত প্রদেশের কিরকুক জেলায় আফগান সেনাদের গাড়িবহরে হামলার ঘটনাটি ঘটে বলে প্রাদেশিক গভর্নর কার্যালয়ের মুখপাত্র এহসানুল্লাহ হায়াতের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর কমান্ডার নজিবুল্লাহ নজিবিও ঘটনার সত্যতা নিশ্চিত করে আরও অন্তত চার সেনা আহত হওয়ার খবর জানিয়েছেন।











