,

জাপানে বুলেট ট্রেনে গায়ে আগুন ধরিয়ে যাত্রীর ‘আত্মহত্যা’

news-image

আন্তর্জাতিক ডেস্কজাপানে যাত্রীবাহী একটি চলন্ত বুলেট ট্রেনে গায়ে আগুন ধরিয়ে দিয়ে এক ব্যক্তির ‘আত্মহত্যার’ ঘটনায় আতঙ্কিত হয়ে প্রাণ হারিয়েছেন আরেক যাত্রী। বুলেট ট্রেনে ওই দুইজনের প্রাণহানির পাশাপাশি ওই ঘটনাকে কেন্দ্র করে আহত হয়েছেন আরও বেশ ক’জন। ঘটনার পর টোকিও থেকে ওসাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইয়োকোহামা ও উদাওয়ারা এলাকার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। টোকিও থেকে ওসাকাগামী ওই ট্রেনে তখন প্রায় এক হাজার যাত্রী ছিল। জাপান রেলের এক মুখপাত্র জানান, ট্রেনটির প্রথম ক্যারিজে ওই লোক নিজের গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ঘটনার আকস্মিকতায় হৃদরোগে আক্রান্ত হয়ে ক্যারিজের অপর প্রান্তের আরেক নারী যাত্রীর মৃত্যু হয়। ধোঁয়ায় অন্তত একটি কামরা পুরো আচ্ছন্ন হয়ে যাওয়ার আগেই জরুরী বোতাম চেপে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।
উদাওয়ারা শহরের কাছে ট্রেনটি যখন থামে, তখন ভেতরে সাদা ধোঁয়া ওড়ার ছবি স্থানীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। তবে ঠিক কী কারণে লোকটি গায়ে আগুন ধরিয়েছেন তা এখনও নিশ্চিত করেনি কর্তপক্ষ। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে দেখছেন তারা।
জাপানের অতি দ্রুতগামী শিনকানসেন ট্রেনগুলো গতি ও নিরাপত্তার জন্য পরিচিত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ