সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের নতুন চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিমান বংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন। চেয়ারম্যান ছাড়া বিমান পরিচালনা পর্ষদের বাকি সব সদস্য অপরিবর্তীত রয়েছেন। আজ রোববার পর্ষদ পুনর্গঠনের প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

২০১৭ সালের ২৫ আগস্ট মোস্তফা কামাল উদ্দীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হন। গত ১২ জানুয়ারি তিনি চাকরি থেকে অবসর নেন।

এর আগে, চেয়ারম্যান পদে মেয়াদ পার করেছেন সাজ্জাদুল হাসান। তিনি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব। চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি বিমানের চেয়ারম্যান হয়েছিলেন।

১৩ সদস্যের পর্ষদে চেয়ারম্যান একজন বাকিরা পরিচালক। বিমান পর্ষদে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, সহকারী বিমান বাহিনী প্রধান (অপারেশন), সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, বিজিএমইএ’র সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম, দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক।

 

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম