,

হাসবে টাইগারররা কাঁদবে এবার পাকিস্থান!

news-image

ক্রীড়া ডেস্কচ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বাংলাদেশের অনিশ্চয়তার দোলাচল শেষ হলো তাহলে! ক্রিকইনফো সম্পাদক সম্বিত বালের কথা সত্যি ধরে নিলে তাই। কাল টুইটারে তিনি জানিয়েছেন, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টুর্নামেন্টের ম্যাচগুলোর ফল যা-ই হোক না কেন, ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত। ৩০ সেপ্টেম্বরের আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা আটে থাকার বিষয়ে তাকে নাকি জানানো হয়েছে খোদ আইসিসি থেকেই।

ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সামনে হিসাবটা ছিল পরিষ্কার। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের মধ্যে দুটিতে জিততে পারলেই হয়। তাহলেই ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই তাই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আনন্দে ভাসে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ হারলেও ৯৩ রেটিং নিয়ে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে আসে মাশরাফি বিন মর্তুজার দল। ৮৮ রেটিংয়ের ওয়েস্ট ইন্ডিজ ও ৮৭ রেটিংয়ের পাকিস্তানের মধ্যে দুই দলেরই সুযোগ থাকে না ৩০ সেপ্টেম্বরের আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আটের বাইরে ছিটকে ফেলার।

কিন্তু পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার পরিকল্পনায় আবার একটু অনিশ্চয়তায় পড়ে যায় মাশরাফির দল। কারণ ওই টুর্নামেন্টে রেটিং পয়েন্ট বাড়িয়ে বাংলাদেশকে পেরিয়ে যাওয়ার সুযোগ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ছিল বলে ধারণা করা হচ্ছিল। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের গুরুত্ব বাংলাদেশের জন্য বেড়ে যায় অনেক। পাকিস্তান-ভারতের মতো প্রোটিয়াদের বিপক্ষে যদি সিরিজ জিততে পারে মাশরাফি বিন মর্তুজার দল, তাহলে চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে সংশয় থাকত না বিন্দুমাত্র।

এ হিসাব মাথায় রেখেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। তবে সম্বিত বালের কালকের টুইট বার্তা সত্যি হলে এখন কিছুটা চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবে তারা। দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজের তিন ওয়ানডেই যদি হারে বাংলাদেশ আর ওদিকে ত্রিদেশীয় টুর্নামেন্টে সর্বোচ্চ রেটিং পায় ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান- তবু মাশরাফির দলের নাকি ভয়ের কিছু নেই। ৩০ সেপ্টেম্বরের আইসিসি র‌্যাঙ্কিংয়ে আটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশের। ফলে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি খেলছেই বাংলাদেশ। এখন আইসিসি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই বাকি কেবল!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ