যুক্তরাষ্ট্রে বাড়িতে বিমান বিধ্বস্ত, নিহত ৩

news-image

যুক্তরাষ্ট্রে বোস্টনের একটি বাড়িতে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের তিন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বিকেলে বোস্টনের দক্ষিণ-পশ্চিমের প্লেইনভিল শহরের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাইলটসহ বিমানের তিন আরোহীর সবার মৃত্যু হলেও বাড়িটির কোনো বাসিন্দা হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা ডেভিড প্রোকোপিও। দেশটির ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসনের কর্মকর্তা জিম পিটার জানান, পিস্টন-পাওয়ার চালিত বিচক্রাফট বিই৩৬ বিমানটি পেনসেলভিয়ার ল্যানকাস্টার বিমানবন্দর থেকে ম্যাসাচুসেটসের নরউড মেমোরিয়াল বিমানবন্দরের দিকে যাচ্ছিল। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় বাড়ির কারো মৃত্যু হয়নি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান