,

প্রধানমন্ত্রীর ডাক পাচ্ছেন টাইগাররা

news-image

টাইগারদের জয়ে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে অনেক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্টেডিয়ামে ছুটে যেতে দেখা গেছে। কিছু দিন আগে ঘরের মাটিতে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ করার দিনেও তিনি মিরপুর স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন। শুধু তাই নয়, গণভবনে ডেকে টিম বাংলাদেশকে সংবর্ধনাও দিয়েছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এবার ভারতের বিপক্ষে সিরিজ জয়ের দিন মাঠে যেতে পারেননি তিনি। তাতে কী। প্রধানমন্ত্রীর অভিনন্দন থেকে এবারও বঞ্চিত হচ্ছেন না টাইগাররা। তাই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুবাদে অভিনন্দন ও ধন্যবাদ পেতে শিগগিরই প্রধানমন্ত্রীর ডাক পাচ্ছেন টিম বাংলাদেশ।

দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে সোমবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা শেখ হাসিনা এমন ইচ্ছার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট নিয়ে এক সময় আমাদের অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু আমাদের ছেলেরা কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে এবং ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছে।’

তিনি বলেন, ‘আমি একটু অসুস্থ ছিলাম বলে মাঠে যেতে পারিনি। তবে আমার খুব আশা ছিল, ক্রিকেট দলের ছেলেদের হাতে ট্রফিটা তুলে দেব। তবে খুব শিগগিরই আমরা আমাদের প্লেয়ারদের (খেলোয়াড়) ডাকব। ভারতের সঙ্গে সিরিজ জয়ে তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাব।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ