,

আল-আকসার ইমামকে তুলে নিয়ে গেল ইসরাইলি গোয়েন্দারা

news-image

নিউজ ডেস্ক : মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম শায়খ ইকরামা সাইদ সাবরিকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদস্যরা।

সোমবার তাকে তুলে নিয়ে ইসরাইলি গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছে বলে পরিবারের বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে।

নাম না প্রকাশের শর্তে শেখ একরিমা সাবরির পরিবারের এক সদস্য আনাদোলুকে বলেন, পূর্ব জেরুজালেমের আল-সুহানেহতে অবস্থিত ইমামের বাড়িতে অভিযান চালান ইসরাইলি সেনারা। কোনো কারণ না দেখিয়েই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় তারা।

তবে আল-আকসার ইমামকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইল।

শায়খ ইকরামা সাবরি ইসরাইলি দখলদারদের সমালোচনা করে প্রায়ই বিভিন্ন বক্তব্য দেন। এ কারণে আগেও তাকে একাধিকবার আটক ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষ শেখ সাবরির বিরুদ্ধে আল-আকসায় কয়েকবার উস্কানির অভিযোগ এনে নির্বাসনের আদেশ দিয়েছিল ইসরাইলি কর্তৃপক্ষ।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে পূর্ব জেরুজালেম অধিগ্রহণ করে ইসরাইলি বাহিনী। সেখানেই আল-আকসা মসজিদ অবস্থিত। তবে এটিকে কখনো আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯