গুড় খাঁটি কিনা বুঝবেন কীভাবে

news-image

অনলাইন ডেস্ক : শীতকাল মানেই পিঠাপুলি খাওয়ার উৎসব। আর পিঠা তৈরিতে খেজুরের গুড়ের চাহিদা থাকেই। এছাড়া শীতের সকালে অনেকে রুটি কিংবা মুড়ির সঙ্গেও খেজুরের গুড় খান।

তবে আজকাল খাঁটি খেজুর গুড় পাওয়া মুশকিল। বাজারে ভেজাল গুড়ের ছড়াছড়ি। অনেক জায়গাতেই বেশি মিষ্টি করার জন্য এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গুড়ে মেশাচ্ছেন কৃত্রিম চিনি, কালচে রং আনতে মেশাচ্ছেন কৃত্রিম রং। এমন গুড়ের স্বাদ থাকে না আর গন্ধও পাওয়া যায় না। বাজার থেকে চড়া দামে ভেজাল গুড় কিনলেও অনেকে বুঝতেই পারেন না।

গুড়ে কোনও ভেজাল আছে কিনা তা পরীক্ষা করার কয়েকটি সহজ কৌশল জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে। যেমন-

১. গুড় কেনার সময়ে একটু চেখে দেখুন। যদি নোনতা স্বাদ লাগে তাহলে বুঝবেন এই গুড়টি মোটেই খাঁটি নয়। এতে কিছু ভেজাল মেশানো হয়েছে।

২. গুড় কেনার সময়ে গুড়ের ধারটা দুই আঙুলের মাঝে রেখে একটু চেপে দেখুন। যদি নরম লাগে, বুঝতে হবে গুড়টা ভাল মানের নয়।

৩. গুড় দেখে অতিরিক্ত চকচকে লাগলে বুঝতে হবে তাতে প্রচুর মাত্রায় চিনি মেশানো রয়েছে।

৪.যদি গুড় একটু তিতা স্বাদের হয়, তবে বুঝতে হবে গুড়টি অনেক সময় ধরে জ্বাল দেওয়া হয়েছে। তাই তিতকুটে স্বাদ হয়েছে। এই গুড় দিয়ে পিঠা বা মিষ্টি বানালে স্বাদ খারাপ হতে পারে।

৫. সাধারণত গুড়ের রং গাঢ় বাদামি হয়। যদি গুড়টা হলদেটে রঙের হয় তাহলে বুঝতে হবে, তাতে অতিরিক্ত রাসায়নিক মেশানো হয়েছে। সেই গুড় কিনলে ঠকতে হবে। মনে রাখবেন, গুড় যত কালচে হবে, ততই খাঁটি হবে সেই গুড়।

৬. এক গ্লাস পানিতে গুড়ের টুকরা ফেলুন। ধীরে ধীরে গলে গেলে বুঝবেন গুড় খাঁটি। নিচে জমে গেলে বুঝতে হবে সেটাতে ভেজাল রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ