শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে সাবেক স্ত্রী হত্যার দায় স্বীকার স্বামীর

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর মিরপুরে বোটানিকেল গার্ডেনে ছুরিকাঘাতে সাবেক স্ত্রী তুলি আক্তার হত্যা কথা স্বীকার করে স্বামী সাইদুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেকে ইমাম এ আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক এমদাদুল হক আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন।

মামলা থেকে জানা যায়, তিন মাস আগে সাইদুলের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী তুলির তালাক হয়ে যায়। গত রোববার বছরের প্রথম দিন সম্পর্ক উন্নয়নের কথা বলে তুলিকে নিয়ে বোটানিকেল গার্ডেনে ঘুরতে যান সাইদুল। সেখানে কথা বলার একপর্যায়ে তুলিকে ছুরিকাঘাত করেন সাইদুল। এতে ঘটনাস্থলে মারা যান তুলি।

এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা লাইলি বেগম বাদী হয়ে শাহ আলী থানায় হত্যা মামলা করেন।

তুলির গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকতেন তিনি। আর সাইদুলের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ