,

চীন থেকে যুক্তরাষ্ট্র গেলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক

news-image

অনলাইন ডেস্ক : চীন থেকে আগত যাত্রীদের ওপর করোনা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এখন থেকে দেশটি থেকে কেউ যুক্তরাষ্ট্রে গেলে করোনা পরীক্ষার সার্টিফিকেট লাগবে।

সম্প্রতি চীনে করোনার প্রকোপ হুহু করে বাড়ছে। এরই মধ্যে দেশটি ঘোষণা করেছে, বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে আর কোনো কড়াকড়ি থাকছে না।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, চীন থেকে কেউ যদি যুক্তরাষ্ট্রে ঢুকতে চান, তাহলে তাদের অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে এবং কোভিড-নেগেটিভ হতে হবে। চীনে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আগামী ৫ জানুয়ারি থেকে এই কড়াকড়ি চালু করছে । মার্কিন ফেডারেল স্বাস্থ্য বিভাগের অফিসাররা জানিয়েছেন, দুই বছরের বেশি বয়সী সব যাত্রীর করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়াও একই সিদ্ধান্ত নিয়েছে। চীনে এখন করোনা ভয়ংকরভাবে ছড়াচ্ছে। সরকার তথ্য গোপন করছে বলে পশ্চিমা দেশগুলির অভিযোগ।

মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, চীনে নতুন প্রজাতির ভাইরাস দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু তাদের হাতে যথেষ্ট তথ্য নেই। তাই এই ভাইরাস কতটা ভয়ংকর তা তারা বলতে পারছেন না।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড