বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর ৫ স্কুলে স্মার্ট কার্ড পাচ্ছে (ভিডিও)

news-image

ক্যাম্পাস প্রতিবেদক রাজশাহীর পাঁচ সরকারি স্কুলের শিক্ষার্থীরা স্মার্ট আইডি কার্ড পেতে যাচ্ছে। এটা দিয়ে তারা স্কুলে ঢোকার পর এসএমএসের মাধ্যমে অভিভাবকরা তা নিশ্চিত হতে পারবে। খবর চ্যানেল ২৪-এর।
এই কার্ড চালু হবে আগামী আগস্টে। বিশ্লেষকরা বলছেন, এই কার্ড চালু হলে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা যাবে। এছাড়া স্কুল ব্যবস্থাপনার কাজেও আসবে গতি।
রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, শিরোইল উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, ল্যাবরেটরি হাই স্কুল এবং সরকারি হেলেনাবাদ গার্লস স্কুলের শিক্ষার্থীরা এই স্মার্ট আইডি কার্ড পাবে।
রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এ উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে স্মার্ট আইডি কার্ড ও স্কুল-কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এই কার্ড নকল করা সম্ভব নয়।
নর্থ ওয়েস্টার্ন আইটি ভিলেজ এর চেয়ারম্যান চৈাধুরী মো. জাকারিয়া বলেন, একজন শিক্ষার্থী যখন স্কুলের গেট দিয়ে ঢুকবে সঙ্গে সঙ্গে স্মার্ট কার্ড তাকে ট্র্যাক করে ফেলবে। এই যন্ত্র ১ সেকেন্ডে ১ হাজার জনকে ট্র্যাক করতে পারবে। ফলে সাথে সাথে স্কুলের হেডমাস্টার জানতে পারবেন কোন কোন শিক্ষার্থী স্কুল ক্যাম্পাসে অবস্থান করেছে।
এদিকে সমঝোতা সাক্ষরের পর সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, কোন শিক্ষার্থী তার স্কুলের গেট দিয়ে ভিতরে ঢুকলেই অভিভাবকরা তার যেমন এসএমএসের মাধ্যমে জানতে পারবেন, তেমনি সন্তান স্কুলত্যাগ করলেও জানতে পারবেন।
তিনি আরও বলেন, স্মার্ট আইডি কার্ডের কল্যাণে রাজশাহীর অভিভাবকবৃন্দ তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে দুঃশ্চিন্তামুক্ত হবেন। পাশাপাশি একজন শিক্ষার্থীও স্কুলে তার উপস্থিতি নিশ্চিত করে পড়ালেখায় মনোনিবেশ করতে পারবে। আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যে এ কার্ড শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যাবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
 
নর্থ ওয়েস্টার্ন আইটি ভিলেজের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমরা এই স্মার্ট কার্ডের পাশাপাশি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার দিয়েছি। যেটার মাধ্যমে হাতে যেকাজ গুলো করতো যেমন শিক্ষক, শিক্ষার্থীর উপস্থিতি, সিলেবাস, পরীক্ষার ফলাফলসহ সব কিছু সংরক্ষণ করা যাবে। ফলে অনেক কম সময়ে কাজগুলো সম্পন্ন হবে।

https://youtu.be/AordmpNHaAk

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে