,

নতুন নিয়ম ওডিআই ও টি-২০ তে

news-image

ক্রীড়া ডেস্কএক দিনের আন্তর্জাতিক ক্রিকেট (ওডিআই) ‍ ও টি-২০ ক্রিকেটে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

নতুন নিয়মানুযায়ী, ওডিআই ও টি-২০তে সব ধরনের নো বলেই ‘ফ্রি-হিট’ হবে। ওডিআইতে প্রথম ১০ ওভারে বাধ্যতামূলক ‘পাওয়ার প্লে’ থাকবে না। ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে আর ব্যাটিং ‘পাওয়ার প্লে’ নেওয়া যাবে না। ৪০ থেকে ৫০ ওভার পর্যন্ত চারজনের বদলে পাঁচজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকবে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়া। 

আইসিসির ২০১৫ সালের বার্ষিক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। আগামী ৫ জুলাই থেকে এটি কার্যকর হবে। 

এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন জানান, বার্বাডোসে আইসিসির সাধারণ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। খুব সফল একটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শেষ করার পর ওডিআই ফরম্যাটকে খোলাখুলিভাবে মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

আইসিসির প্রধান নির্বাহীর দাবি, প্রাণবন্ত ও জনপ্রিয় ওডিআই ফরম্যাটে আমূল পরিবর্তনের দরকার নেই। কিন্তু ফরম্যাটটিকে মানুষের কাছে আরও সহজ করতে ও বলব্যাটের মধ্যে ভারসাম্য আনতেই এ নতুন নিয়ম চালু করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ