সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে যে চেনে না, সে কবরস্থানও চেনে না: মোশাররফ হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি এই দেশের ভালো চায় না। তারা অত্যন্ত খারাপ। তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। বিএনপিকে যে চেনে না, সে কবরস্থানও চেনে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপিকে কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের প্রতিহত করতে হবে। যে হাত দিয়ে তারা আক্রমণ করবে, সে হাত ভেঙে দেবেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শিতার কারণে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তার হাতে রাষ্ট্র ক্ষমতা না থাকলে দেশ ধ্বংস হয়ে যেত।’

বেলা ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন মঞ্চে উপস্থিত হয়েছেন- কেন্দ্রীয় নেতা মাহবুব-উল আলম হানিফ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, বারিস্টার বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা।

 

এ জাতীয় আরও খবর

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য