,

গ্রীসের বেল আউট নিয়ে গণভোটের সিদ্ধান্ত

news-image


গ্রিসের ঋণ সংকট সমাধানে বিদেশি ঋণদাতাদের প্রস্তাবিত বেল আউট নিয়ে গ্রিসের নাগরিকদের মতামত নিতে ৫ জুলাই একটি গণভোট হবে। একটি টেলিভিশন বক্তব্যে এ ঘোষণা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস বলেছেন, তাদের ওই প্রস্তাব অবমাননাকর ও সেটি বাস্তবায়নে গ্রিসকে কঠিন ব্যয়সংকোচন করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের আগের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে আসছিল গ্রিসের সরকার। কারণ সরকার বলছে, যে ব্যয়সংকোচনের প্রস্তাব করা হয়েছে, তা পালন করা গ্রিসের পক্ষে কঠিন। তবে গ্রিসকে এই জুনের মধ্যেই আন্তর্জাতিক অর্থ তহবিলকে দেড় বিলিয়ন পাউন্ড ঋণ পরিশোধ করতে হবে। ফলে গত কয়েক দিন ধরেই ঋণদাতা দেশগুলোর সঙ্গে গ্রিসের আলোচনা চলছিল। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, গ্রিস যদি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌছায়, তাহলে তারা ১৫.৫ বিলিয়ন পাউন্ড পাবে, তবে সে জন্য তাদের অনেক সংস্কার করতে হবে। তবে মি. সিপরাস বলছেন, এসব প্রস্তাব ইউরোপীয় আইনে কাজ, সমতা আর সম্মানের অধিকারের লঙ্ঘন। গ্রিসের জনগণ কোনো ব্লাকমেইলিংয়ের শিকার হতে পারে না। ওই ব্যয়সংকোচন নীতি গ্রিস গ্রহণ করবে কিনা, সেই সিদ্ধান্ত গ্রিসের জনগণই নেবে। প্রস্তাবটি মেনে নিতে গ্রিসের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। তবে ৫ জুলাইয়ের গণভোটের পর গ্রিস এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে তারা ঘোষণা করেছে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ