,

বেলজিয়ামের ব্যর্থতার পর অবসরে হ্যাজার্ড

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট ছিল বেলজিয়াম। তারা ফিফ র‌্যাংকিংয়ে দুইয়েও ছিল। তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছে দলটি। দল বাদ পড়ার পরই সরে দাঁড়ান কোচ রবের্তো মার্তিনেস। এবার দলের সেরা তারকা এডেন হ্যাজার্ড জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন।

যদিও ৩১ বছর বয়সী এই উইঙ্গার বেলজিয়ামের হয়ে পরের বিশ্বকাপেও খেলার সামর্থ্য রাখেন। তবে বিশ্বকাপ ব্যর্থতার কারণে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বুধবার অবসরের ঘোষণা দেন হ্যাজার্ড।

বেলজিয়ামের সোনালী প্রজন্মের এবারের বিশ্বকাপে নেতৃত্ব ছিলেন হ্যাজার্ড। দলের ব্যর্থতায় তিনি নিজেও ছিলেন নিষ্প্রভ। তিন ম্যাচ খেলে একটি গোলও করতে পারেননি আজার। কোনো গোলেও সহায়তা করতে পারেননি।

এর আগে ২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হ্যাজার্ডের। তিনি দেশের হয়ে ১২৬ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৩৩ গোল করেছেন। এছাড়া ৩৬টি সহায়তাও করেছেন।

হ্যাজার্ড এবারের নিয়ে তিনটি বিশ্বকাপে খেললেন। যার মধ্যে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স সেমিফাইনালে ওঠে দলটি। সেবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা হারায় ইংল্যান্ডকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯