বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাপদাহে পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ১১১৬

news-image

আন্তর্জাতিক ডেস্কতাপদাহ কমে এলেও এর প্রভাবে মৃত্যুর মিছিল যেন বেড়েই চলেছে পাকিস্তানে। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরও ১০৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ নিয়ে পাকিস্তানে প্রাণহানির সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১১৬ জন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার শুধুমাত্র বন্দর নগরী করাচিতেই মৃত্যু হয়েছে ৯০ জনের। শহরটিতে এ নিয়ে প্রাণহানির সংখ্যা ১০৪০ জনে গিয়ে দাঁড়ালো। এছাড়া সিন্ধু প্রদেশের হায়দারাবাদ, থাট্টা, মাতিয়ারি ও বেনাজারিবাদ জেলায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৭৬ জনের।

প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তাপদাহ কমে আসায় হাসপাতালগুলোতে নতুন রোগী আসার সংখ্যা উল্লেখ্যযোগ্য হারে কমে এসেছে। মৃত্যুর মিছিলে যোগ দেওয়া নতুনদের বেশিরভাগই হিটস্ট্রোকের শিকার হয়ে হাসপাতালগুলোতে আগে থেকে চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তাপদাহ সিন্ধুতে আক্রান্ত হয়েছে ৪২ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে শুধু করাচিতেই আক্রান্ত হয়েছে ৩৮ হাজার।

এদিকে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তাপদাহ বেশ কমে এসেছে। বিশেষ করে, সিন্ধু এলাকায় বাতাসের প্রবাহ পরিলক্ষিত হচ্ছে। বাতাসে আর্দ্রতাও লক্ষ্য করা গেছে। আকাশও মেঘাচ্ছন্ন। যেকোনো সময় নেমে আসতে পারে প্রশান্তির বৃষ্টি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা