বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইএসের নারী সদস্য সংগ্রহকারী চক্রের সন্ধান জার্মানিতে

news-image

ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে নারী সদস্য সংগ্রহকারী প্রায় এক ডজন নারীর একটি চক্রের সন্ধান পেয়েছে জার্মানির পুলিশ। দেশটির গণমাধ্যমে শুক্রবার এই খবর প্রকাশ পেয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যে নারী সদস্য সংগ্রহে চক্রটি যে পদ্ধতিতে কাজ করছিল তা ছিল ধারণারও বাইরে। ইতোমধ্যে ইরাকে ও সিরিয়ায় অবস্থানকারীদের সঙ্গে জার্মানিতে অবস্থানকারী ওই চক্রের নারীদের সম্ভাব্য সহযোগিতার সম্পর্ক রয়েছে। নিরাপত্তা বাহিনীর কাছে ‘নারীচক্রের’ ব্যাপারে গোপন তথ্যাবলী রয়েছে।তবে এই চক্রের পরিধি আরো বড়ও হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জার্মানির সংবিধার সুরক্ষা বিষয়ক কেন্দ্রীয় কার্যালয় (বিএফভি) সতর্ক করে জানিয়েছে, ইসলামপন্থি ৭০০ জন ইসলামিক স্টেটের আহ্বানে সাড়া দিয়ে লড়াইয়ের ময়দানে যাওয়ার উদ্দেশে জার্মানি ত্যাগ করেছে। এদের মধ্যে ১০০ জন নারীও রয়েছেন। বিএফভি জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গোপন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের এপ্রিলে আইএসে যোগ দিতে ৬৮০ জন ব্যক্তি জার্মানি ত্যাগ করেছে। ২০১৪ সালের শেষ দিকে এই সংখ্যা ছিল ৫৫০।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা