শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার খোকনসহ ৩৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

news-image

আদালত প্রতিবেদক : নাশতার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ পরোয়ানা জারি করেন। এদিন মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। জামিনে থাকা আসামিদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাসসহ বেশ কয়েকজন আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, সাইফুল ইসলাম নীরবসহ বাকিরা আদালতে হাজির না হওয়ায় তাদের পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার বিষয়টি সিএমএম আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজার বিশেষ আদালতে দুর্নীতি মামলার রায় উপলক্ষে হাজিরা দিতে যাওয়ার সময় বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে ও ট্রাফিক বক্স ভাঙচুর করে। এতে কতিপয় পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

এ ঘটনায় ওইদিন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম খায়রুল বাশার বাদী হয়ে ১৮০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ