,

বিক্ষোভে কতজন নিহত, জানাল ইরান

news-image

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো বিক্ষোভে নিহতের সংখ্যা জানাল ইরান। দেশটির নিরাপত্তা বাহিনীর এক সংস্থা জানিয়েছে, গত সেপ্টম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ২০০ জনের বেশি নিহত হয়েছেন। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা কাউন্সিল প্রথম এই মৃত্যুর পরিসংখ্যান জানায়। দাঙ্গার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ইরানের নিরাপত্তা কাউন্সিল বলছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও আছেন। সন্ত্রাসী কার্যকলাপে এই হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের নিরাপত্তা সংস্থা আরও বলছে, নিরাপত্তা বিশৃঙ্খলার কারণে নির্দোষ ব্যক্তিরা নিহত হয়েছেন। তবে তারা ঠিক কীভাবে নিহত হয়েছে- সেই সম্পর্ক বিস্তারিত কিছু বলা হয়নি।

এর আগে ইরানের রেভ্যুলশনারি গার্ডসের এক শীর্ষ জেনারেল বলেন, বিক্ষোভে ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। এরপরেই দেশটির পক্ষ থেকে নতুন করে নিহতের এই সংখ্যা জানানো হলো।

গত ১৬ সেপ্টেম্বর ইরানি পুলিশের হেফাজতে মারা যান মাসা আমিনি (২২)। এর জেরে দেশটিতে দুই মাসেরও বেশি সময় ধরে চলে তুমুল বিক্ষোভ।

 

এ জাতীয় আরও খবর

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩