,

খনিতে পুলিশের অভিযান ছিল ত্রুটিপূর্ণ: জ্যাকব জুমা

news-image
দক্ষিণ আফ্রিকায় পুলিশের গুলিতে ৩৪ জন খনি শ্রমিকের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার পর একটি ফৌজদারি তদন্তের জন্য সুপারিশ করা হয়েছে। তিন বছর আগের ঐ ঘটনার উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, মারিকানা প্লাটিনাম খনিতে পুলিশের অভিযান ছিল ত্রুটিপূর্ণ, এবং সেখানে পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে।
সেসময় বিক্ষোভরত শ্রমিকদের শান্ত করতে না পারার জন্য খনির প্রতিপক্ষ আরেকটি শ্রমিক ইউনিয়ন ও খনি মালিকের দোষী সাব্যস্ত করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় ২০১২ সালে মারিকানা প্লাটিনাম খনিতে শ্রমিকদের ধর্মঘটের সময় পুলিশের অভিযানে ৩৪জন খনি শ্রমিক মারা যান।
সেই ঘটনায় গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, তদন্ত দল তাদের অনুসন্ধানে দেখেছে- মারিকানা প্লাটিনাম খনিতে পুলিশের অভিযান পরিকল্পনা ছিল ত্রুটিপূর্ণ।পুলিশ বাহিনীর কোনও ধরনের শৃংখলা বা নিয়ন্ত্রণ ছিল না। একইসঙ্গে শ্রমিকদের ধর্মঘট বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হওয়ায় প্রতিদ্বন্দ্বী শ্রমিক ইউনিয়ন গ্রুপ এবং খনির মালিককেও দোষারোপ করেছে তদন্ত দল। তবে তদন্ত দল ভাইস প্রেসিডেন্টসহ সরকারের কয়েকজন মন্ত্রীকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। 
 
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ