সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের মহাকাশ স্টেশনে পৌঁছাল তিন মহাকাশচারী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় টেলিভিশন অনুসারে, উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশযান শানঝোও-১৫ তিন যাত্রী নিয়ে মঙ্গলবার রাত ১১টায় রওনা দেয়। খবর রয়টার্সের।

মহাকাশে নিজেদের স্টেশনে থাকার জন্য দেশটির এটাই প্রথম নভোচারী পাঠানোর ঘটনা।

বর্তমানে কক্ষপথে থাকা দ্বিতীয় মহাকাশ স্টেশন তিয়ানগং।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি আগে থেকেই চালু রয়েছে। চীন নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কোনো অংশীদার নয়। ২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নাসাকে চীনের সঙ্গে কাজ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর থেকে চীন নিজস্ব উদ্যোগ নিয়ে কাজ করছে।

চীনের মহাকাশ স্টেশনটি তৈরিতে যে ১১টি আলাদা যন্ত্রাংশ প্রয়োজন ছিল এবারের যাত্রায় তার শেষ চালানটি যাচ্ছে। এই মহাকাশ স্টেশনটি প্রায় এক দশক ধরে কাজ করবে এবং প্রায় শূন্য মাধ্যাকর্ষণে পরীক্ষা চালাবে বলে আশা করা হচ্ছে।

চায়না ম্যানড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের একজন মুখপাত্র বলেছেন, নতুন ক্রুরা মহাকাশ স্টেশনের চারপাশে সরঞ্জাম স্থাপনের কাজ করবেন। বছরের শেষ নাগাদ নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

শেনঝাউ-১৫ মিশনের নেতৃত্ব দিচ্ছেন ৫৭ বছর বয়সী ফেই জানলং। তিনি ২০০৫ সালে শেনঝাউ-৬ মিশনের নেতৃত্ব দিয়েছিলেন। তিয়ানগং মহাকাশ স্টেশন চালু হলে, প্রতি বছর দুবার করে সেখানে নভোচারী পাঠাতে পারবে চীন।

 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০