,

ভারতের যুদ্ধ বাংলাদেশি আম্পায়ারের বিরুদ্ধে

news-image

সিরিজ শেষ; মাথা নত করেই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে ধোনি বাহিনী। কিন্তু এখানেই যেন যুদ্ধের অবসান হচ্ছে না। এরই মধ্যে দেশে ফিরে যাওয়া দলটি চটেছে বাংলাদেশের আম্পায়ারদের উপর।

ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা আনন্দবাজার জানিয়েছে, দলের ক্ষোভ এনামুল হক মনিকে নিয়ে। আর জানা গেছে, বোর্ডের সহায়তা নিয়ে এই ব্যাপারে আইসিসিরি দারস্থ হতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় শিবির অভিযোগ করছে যে, বেশ কয়েকটা অদ্ভুত সিদ্ধান্তের শিকার হয়ে তাদের ভুগতে হয়েছে। কিছু ন্যায্য ডেলিভারিকে নাকি ‘নো’ডেকে দেয়া হয়েছে। আনন্দবাজারের দাবি, সিরিজের দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি নাকি একটা ন্যায্য ক্যাচ ধরার পরও তামিম ইকবালকে আউট দেয়া হয়নি। কিন্তু তার পরেও চরম রাস্তা ধরার কথা ভাবেনি টিম ম্যানেজমেন্ট। এ বার যা ভাবছে।

কারণ গত, বুধবার সিরিজের শেষ ওয়ানডেতে আম্বাতি রায়ডুর সঙ্গে যা ঘটেছে, তাকে অবিশ্বাস্য বলছে টিম ম্যানেজমেন্ট।

ভারতীয় ইনিংসের ৪৪তম ওভার চলছে তখন। মাশরফি বল করছেন। আচমকাই মাশরফি বিন মুর্তজার বলে অফস্টাম্প থেকে সরে গিয়ে ডে’ভিলিয়ার্সের কায়দায় ফাইন লেগ দিয়ে তাঁকে ফেলে দিতে যান রায়ডু। কিন্তু বল ব্যাটে না লেগে প্যাড ছুঁয়ে উইকেট রক্ষকের হাতে চলে যায়। এবং রায়ডু-ধোনিকে বিস্ফারিত করে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার আঙুল তুলে দেন!

যার পর মোটামুটি ক্ষিপ্ত হয়ে পড়েন রায়ডু। আগুনে চোখ নিয়ে দীর্ঘক্ষণ আম্পায়ারের দিকে তাঁকে তাকিয়ে থাকতে দেখা যায়। নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা ধোনিকেও অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আনন্দবাজার জানায়, ড্রেসিংরুমে ফেরার পরেও রায়ডুকে শান্ত করা যাচ্ছিল না। প্রবল আক্রোশে ব্যাট ঠুকতে থাকেন ড্রেসিংরুমে।

কোনওক্রমে তাঁকে শান্ত করেন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। ম্যাচ শেষ পর্যন্ত ভারত জিতে যাওয়ায় রায়ডুকে শান্ত করা সম্ভব হয়েছে বটে, কিন্তু আম্পায়ারিং ঘিরে টিমের ক্রমবর্ধমান অসন্তোষকে শান্ত করা সম্ভব হয়নি।

এছাড়া, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ইনিংসের শেষ দিকে সাকিব আল হাসান ফিল্ড আম্পায়ার রড টাকারের অনুমতি না নিয়েই মাঠে ড্রিঙ্কস ডেকে নেন। যা নিয়েও নাকি এনামুল হককে টুঁ শব্দ করতে শোনা যায়নি বলে অভিযোগ। ভারতীয় শিবিরের বক্তব্য হল, সাকিব সে দিন যা করেছেন, অপরাধ। একশো শতাংশ ম্যাচ ফি কাটা যাওয়া উচিত।

যা খবর, তাতে টিম ম্যানেজারকে নাকি ধোনিরা বলে দিয়েছেন, ব্যাপারটা বোর্ডকে জানাতে। যাতে এমন বিশ্রী আম্পায়ারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদকে আইসিসির কাছে পৌঁছে দেওয়া যেতে পারে।

সব দেখলে মনে হবে, বাইশ গজের ভারত বনাম বাংলাদেশ ওয়ান ডে সিরিজ শেষ হয়ে যেতে পারে। কিন্তু বাইশ গজের বাইরেরটা এখনও হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ