,

ভুলের মাশুল দিচ্ছেন নির্মাতা

news-image

বিনোদন প্রতিবেদক : হালের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী আর নায়ক আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন জসিমউদ্দিন জাকির। নাম ‘মায়া : দ্য লাভ’। বর্তমানে সিনেমার শুটিং চলছে। কিন্তু এর মধ্যে শিডিউল বিড়ম্বনায় পড়তে হয়েছেন নির্মাতাকে।

সিনেমার এক নায়ক সাইমন সাদিক সুস্থ হতে না হতেই, গতকাল রোববার সকাল থেকে প্রচণ্ড জ্বরে ভুগছেন রোশান। আর সে কারণে সময় মতো সিনেমার শুটিং শেষ করা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা- এমনটাই জানালেন নির্মাতা।

এর আগে জসিমউদ্দিন জাকির জানান, এই সময়ে এসে এত বড় চ্যালেঞ্জ নেওয়াটা ঠিক হয়নি তার। আর এই ভুলের মাশুল কিভাবে দিবেন, তা জানা নেই এই নির্মাতার।

এক ফেসবুকবার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের অগ্রজরা কিভাবে যে মাল্টিকাস্টের সিনেমা তৈরি করতেন, সেটা ভেবেই অবাক হচ্ছি। এই যুগে এসে এত বড় চ্যালেঞ্জ নেওয়াটাই মনে হচ্ছে জীবনের বড় কোনো ভুল। আর এই ভুলের মাশুল যে কিভাবে দিতে হবে, সেটা সৃষ্টিকর্তাই জানেন। ফ্যাক্ট…।’

তিনি আরও লিখেছেন, ‘একজনের একটু সমস্যা মানে, সবার পুরো সিডিউল এলোমেলো। আর আমার ক্ষেত্রে এই সমস্যাগুলো একটার পর একটা হচ্ছেই। ভাগ্যের দোষ দেব- নাকি সময়ের, বুঝতে পারছি না।’

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া : দ্য লাভ’। এটি প্রযোজনা করছে আলিনুর আশিক ভুঁইয়া। সব ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না