,

ভক্তদের নিজের ভয়ানক স্মৃতি শোনালেন অজয়

news-image

বিনোদন ডেস্ক : আমাদের মধ্যে অনেকেরই বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভীতি রয়েছে। শোবিজ অঙ্গনের তারকারাও এসব ফোবিয়ার ঊর্ধ্বে নন। এগুলো ঠিক রোগ না হলেও, স্বাভাবিক ঘটনাও নয়। সম্প্রতি বলিউড অভিনেতা অজয় দেবগন এমন এক ফোবিয়ার কথা জানিয়েছেন, যা সবাইকে অবাক করে দেবে!

একটি চ্যাট শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন অজয় দেবগন। সেখানে অজয় বলেন—‘আমি লিফটে উঠতে ভয় পাই।’

ভয়ানক স্মৃতি স্মরণ করে অজয় দেবগন বলেন, ‘একবার লিফট দিয়ে নিচে নামছিলাম। আকস্মিকভাবে তৃতীয়-চতুর্থ তলা থেকে লিফট বেইজমেন্টে নেমে যায়। তারপর ওই লিফটে দেড় ঘণ্টা আটকে ছিলাম। আর এ ঘটনা আমাকে মানসিকভাবে দারুণ আঘাত করেছিল। এখন লিফট আমাকে বদ্ধ পরিবেশে থাকার অস্বস্তিকর অনুভূতি দেয়, ফোবিয়ার মতো হয়ে গেছে। যে কারণে সিঁড়িতে ওঠা-নামার সুযোগ থাকলে লিফট ব্যবহার করি না।’

অজয় দেবগন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দৃশ্যম টু’। গত ১৮ নভেম্বর মুক্তি পাওয়া এ সিনেমা ভারতজুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি শত কোটির ক্লাব পেরিয়েছে। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বলিউডের বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরেছে। এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০ কোটি রুপি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর