,

কলেজে ভর্তির তালিকা রাতে পাওয়া যাবে

news-image

ক্যাম্পাস প্রতিবেদক একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে, এ তালিকা আজ শুক্রবার রাত ১১টার দিকে প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার রাতে এই তালিকা প্রকাশের কথা ছিল। কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক আজ সকালে প্রথম আলোকে বলেন, অনিবার্য কারণে গতকাল তালিকা প্রকাশ করা যায়নি। আজ রাতে প্রকাশ করা হবে। তিনি বলেন, মনোনীত শিক্ষার্থীদের তালিকা www. xiclassadmission. gov. bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এটি কলেজভিত্তিক প্রথম মেধাতালিকা।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালা অনুযায়ী বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ সময় ৩০ জুন। একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১ জুলাই।
৬ থেকে ২১ জুন পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করে শিক্ষার্থীরা। এবার ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে। এবারই প্রথমবারের মতো কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে হয়েছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করার সুযোগ পেয়েছে। এর মধ্যে একটি কলেজে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ