বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও তিন ফরম্যাটে বিশ্বসেরা সাকিব

news-image

বাংলাদেশের ক্রিকেটের সব চেয়ে বড় বিজ্ঞাপন সাবিক আল হাসান। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। এর পুরস্কারও পেলেন তিনি। আবারও ক্রিকেটের সব ফরম্যাটে সেরা অলরাউন্ডারের আসন ফিরে পেলেন সাকিব আল হাসান। অর্থাৎ, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- সব ফরম্যাটেই সাকিব এখন বিশ্বসেরা। বৃহস্পতিবার আইসিসির নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ওয়ানডের হারানো রাজত্ব উদ্ধার করেছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। এ নিয়ে তৃতীয়বারের মতো ক্রিকেটের সব ফরম্যাটের অলরাউন্ডারদের রাজার আসনে বসলেন সাকিব।

সদ্য শেষ হওয়া ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই সাকিব ছিলেন টেস্ট ও টি-টোয়েন্টিতে সেরা অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে সমানতালে পারফর্ম করেছেন সাকিব। তিন ম্যাচের সিরিজে দুটি ফিফটিসহ ১২৩ রান করেন এই বাঁহাতি। এ ছাড়া হাত ঘুরিয়ে নেন ৩ উইকেট। আর এই সিরিজে নিজের দারুণ পারফরম্যান্সের কারণেই আবারও ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সাকিব। ওয়ানডেতে সাকিবের বর্তমান পয়েন্ট ৪০৮। দিলশানের বর্তমান পয়েন্ট ৪০৪। আর ৩৭৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আরেক লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের আটে আছেন সাকিব। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ছয়ে। টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ২৯। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে মুমিনুল (২৪)। ওয়ানডে ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৩১ নম্বরে, বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে মুশফিক (২১)। টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে সাকিব আছেন ১৬তে।

এদিকে, মাত্র তিনটি ওয়ানডে খেলেই বোলারদের র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। ৪০৮ পয়েন্ট নিয়ে ৮৮ নম্বরে তার অবস্থান। এ তো মাত্র শুরু!

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা