,

আইএসের আত্মঘাতী বোমায় ১০ সিরীয় সেনা নিহত

news-image

বৈরুত: স্বঘোষিত ইসলামিক স্টেট-আইএসের দুই আত্মঘাতী বোমা হামলাকারী সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নগরী হাসাকাহ্‌তে ১০ সিরীয় সেনাকে হত্যা করেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার এ খবর জানায়। মঙ্গলবার রাতে এসব ঘটনা ঘটেছে। সংস্থা জানায়, এ ছাড়া রাজধানী দামেস্কের কাছাকাছি একটি গ্রামে একটি মসজিদে এক গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অবজারভেটারি জানায়, ‘হাসাকাহ্‌তে সেনা অবস্থান লক্ষ্য করে আইএসের চালানো দুটি আত্মঘাতী বোমা হামলায় ১০ সেনা নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে।’ লন্ডন-ভিত্তিক সংস্থাটি জানায়, প্রথম হামলাটি চালানো হয় শহরের কেন্দ্রস্থলে একটি সামরিক ব্যারাকে। তিন আইএস জিহাদি এ হামলা চালায়। দ্বিতীয় হামলাটি একটি শিশু হাসপাতালের কাছে একটি নিরাপত্তা চৌকি লক্ষ্য করে। এক আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালায়।’ নগরীতে কুর্দি নিরাপত্তা বাহিনীর প্রহরাধীন একটি ঘাঁটিতে তৃতীয় একটি আত্মঘাতী বোমা হামলা চালনো হয়। এতে ভবনটির মারাত্মক ক্ষয়ক্ষতি হলেও কেউ নিহত হয়নি। অবজারভেটরি জানায়, এছাড়া আল-তালে নামাজ শেষে মুসল্লিরা চলে যাওয়ার সময় একটি মসজিদের সামনে একটি গাড়ি বোমা হামলায় ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়। রাষ্ট্রীয় সংস্থা সানা মসজিদ লক্ষ্য করে ‘সন্ত্রাসী’ হামলা চালানোর কথা জানালেও নির্দিষ্ট করে হতাহতের কথা জানায়নি। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ