,

সীমান্তে সতর্কতা জারি

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সতর্কতা জারি করেছে পুলিশ ও বিজিবি। ওই দুই জঙ্গি যেন কোনোভাবেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে না যেতে পারে সেজন্য বাড়তি সতর্ক অবস্থান নিয়েছে তারা।

আজ রোববার ঢাকার আদালত থেকে মইনুল হোসেন শামীম ও আবু সিদ্দিক সোহেল নামে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যায়। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে ও সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

সূত্র মতে, আখাউড়া স্থলবন্দর পুলিশ ইতোমধ্যেই ওই দুই জঙ্গিকে কালো তালিকাভুক্ত করেছে। বিজিবি’র প্রতিটি বর্ডার পোস্টে সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোর্শেদুল হক জানান, ওই দুই জঙ্গি ছবি ও ঠিকানা তাদের দেওয়া হয়েছে। তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে টাঙিয়ে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, ইতোমধ্যেই এ বিষয়ে নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা মোতাবেক প্রতিটি বিওপিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম