শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিমদের বিশ্বকাপ বর্জন করার আহ্বান আল-কায়দার

news-image

স্পোর্টস ডেস্ক : বহুল কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এ নিয়ে উন্মাদনা শেষ নেই। তবে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি বিশ্বকাপ বর্জন করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার একটি আঞ্চলিক শাখা অফিস।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অবশ্য জানানো হয়েছে, আল-কায়েদা বিশ্বকাপে সন্ত্রাসী হামলা কিংবা সহিংস কোনো ঘটনা ঘটানোর হুমকি দেয়নি।

ইতোমধ্যে ইয়েমেনকেন্দ্রিক সামরিক শাখা অফিস কাতার বিশ্বকাপের সমালোচনা করেছে। স্বাগতিক দেশ কাতারের সমালোচনা করে সংগঠনটি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ‘আরব উপদ্বীপে অসৎ, সমকামী লোকজন নিয়ে আসার পাশাপাশি দুর্নীতি ও নাস্তিকতার বীজ বপন করেছে।

আল-কায়দা মনে করে, এই বিশ্বকাপ ‘মুসলিম দেশগুলোর ওপর দখলদারি ও নিপীড়ন’ থেকে নজর সরিয়ে নিচ্ছে।

শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ববাদী ও জঙ্গি সংগঠনগুলোর অনলাইন কার্যক্রমের ওপর নজর রাখা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ কাল আল-কায়েদার শাখা অফিসের বিবৃতি প্রথম প্রকাশ করে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ইভেন্ট (বিশ্বকাপ) অনুসরণ করা এবং সেখানে উপস্থিত না হওয়ার জন্য আমরা মুসলিম ভাইদের সতর্ক করছি।’

আজ বাংলাদেশ সময় রাত আটটায় উদ্বোধনী অনুষ্ঠানের পর ১০টায় স্বাগতিক কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ