,

নোরা ফাতেহির অনুষ্ঠান বানচালের হুমকিদাতা কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : ভারতীয় আইটেম গার্ল ও চলচ্চিত্র অভিনেত্রী নোরা ফাতেহির বাংলাদেশের অনুষ্ঠান বানচালের হুমকিদাতা মিরর গ্রুপের কর্ণধার শাহ জাহান ভূঁইয়া রাজুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকী আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক আমেনা খাতুন আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি একজন চালাক প্রকৃতির ধুরন্দর লোক। সে বিভিন্ন ব্র্যান্ডের নামে বাংলাদেশে অনুষ্ঠান করে। আসামি বিদেশি শিল্পীকে বাংলাদেশে আনতে ব্যর্থ হয়ে প্রতারণা ও ছলনার মাধ্যমে বাদী ইসরাত জাহান মারিয়ার সঙ্গে প্রতারণামূলকভাবে লিখিত চুক্তিপত্রে সই নেয়। বাদীর নামীয় দুটি চেকও নিজে সই করে নেয়।

আসামি কি উদ্দেশ্যে এ ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং বাদীর কাছে কি কারণে, কি উদ্দেশ্যে চুক্তিপত্রে ও চেকে সই নিয়েছে তা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।


মিরর গ্রুপের কর্ণধার শাহ জাহান ভূঁইয়া রাজুকে কারাগারে পাঠিয়েছেন আদালত

আসামি পক্ষে ঢাকা বারের সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা থেকে জানা যায়, শাহজাহান ভূঁইয়া রাজু মিরর ম্যাগাজিন বাংলাদেশের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিজের পরিচয় দেন। বাদী ইসরাত জাহান মারিয়া ‘গ্লোবাল এ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানান।

বাংলাদেশে প্রতিষ্ঠিত নারীদের আন্তর্জাতিকভাবে আরও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানান এবং গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। শাহাজাহান ভূঁইয়া পূর্বে নোরা ফাতেহিকে আমন্ত্রণ জানিয়ে ব্যর্থ হওয়ায় তিনি লাল নোটিশ পাঠান এবং প্রতারণার আশ্রয় নিয়ে নিজে অনুষ্ঠানের আয়োজক পরিচয়ে টিকিট বিক্রি ও অ্যাওয়ার্ড প্রদানের বাহানাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অনুষ্ঠান পণ্ড করার পাঁয়তারা করেন।

এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর বনানীর অফিসে বসে প্রতারণা করে আসামি লিখিত চুক্তিপত্রে সই নেয় এবং বাদীর নিজ নামীয় দুটি চেক নিয়ে নেয়। অনুষ্ঠানটি বানচাল করার জন্য এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার প্রয়াসে আসামি বাদীকে ভয়ভীতি ও হুমকি দেখান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯