,

সিলেটে বিএনপির সমাবেশের দিনও বাস ধর্মঘট

news-image

সিলেট ব্যুরো : সিলেটেও বিএনপির সমাবেশের দিন বাস ধর্মঘট ডেকেছে বাস মালিক সমিতি। আগামী ১৯ নভেম্বর সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৬টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত বাস ধর্মঘট ডাকা হয়েছে।

বাস মালিক সমিতি দাবি করেছে, বিএনপির সমাবেশের সঙ্গে তাদের কর্মসূচির কোনো সম্পর্ক নেই। তবে এই ধর্মঘট কর্মসূচি দিতে তাদের ওপর চাপ ছিল বলে জানিয়েছে একাধিক সূত্র।

জানা যায়, কেন্দ্রীয় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা সিলেটের নেতাদের ঢাকায় ডেকে নিয়ে তিনদিনের ধর্মঘট ডাকার অনুরোধর করেন। তবে সিলেটের মালিক ও শ্রমিক নেতারা ধর্মঘটের পক্ষে ছিলেন না। শেষ পর্যন্ত সবপক্ষকে সন্তুষ্ট রাখতে মালিক পক্ষ কেবল সমাবেশের দিন ধর্মঘট ডাকছে।

বাস ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ দাবি করেন, ধর্মঘটের সঙ্গে বাস বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজন, সিলেটে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধ করা, নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়ার দাবিতে তারা এই মাসের শুরুতে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি দেন। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে তাদের কিছু জানায়নি। তাই বাধ্য হয়ে তারা প্রতীকী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ধর্মঘটের বিষয়ে এখনো কিছু জানেন না বলে জানিয়েন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল হক। তিনি বলেন, ‘আমরা ধর্মঘটের পক্ষে নই। কোনো দলের কর্মসূচিতেই আমরা বাধা দিতে চাই না। শ্রমিকরা সবার সাথে আছে।’

নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশ করছে বিএনপি। এ পর্যন্ত ছয়টি বিভাগে সমাবেশ সম্পন্ন হয়েছে। সবগুলো বিভাগেই সমাবেশের দুদিন আগে থেকে পরিবহন ধর্মঘট ডাকা হয়।

সিলেটে ১৯ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠের এই গণসমাবেশ সফলে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।

ধর্মঘটের বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতেই সরকার চাপ দিয়ে ধর্মঘট ডাকিয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই গণজমায়েত বাধাগ্রস্ত করতে পারবে না।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না